রিজার্ভ নেই শুনে তাজ্জব হয়ে যাই : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, রিজার্ভ নেই, এ কথা শুনে তাজ্জব হয়ে যাই। এ কথা পাগলের প্রলাপ।

গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে এক কর্মশালা উদ্বোধন করার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। অ্যাসোসিয়েশন অব সার্জনস ফর স্লিপ অ্যাপনিয়া, বাংলাদেশ আন্তর্জাতিক এ কর্মশালার আয়োজন করে।

সমালোচনাকারীদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেকেই বলেন আমাদের রিজার্ভ নেই। এটা শুনে আমি তাজ্জব হয়ে যাই। আগে আমাদের তিন থেকে চার বিলিয়ন রিজার্ভ হলে আপনারা খুশি থাকতেন। আর এখন ৩৪ থেকে ৩৭ বিলিয়ন রিজার্ভ, তারপরও আপনারা বলেন... এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কী?’

ড. মোমেন আরও বলেন, ‘আপনারও (সাংবাদিক) বলেন ব্যাংকে টাকা নেই। অথচ আমাদের ট্রিলিয়ন টাকা ব্যাংকে আছে। আপনারা বিভিন্ন রকমের প্রোপাগান্ডা করেন ব্যাংকে টাকা নেই। তাহলে টাকা বাড়িতে নিয়ে রাখেন, তখন চুরি করতে পারবে।’