শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্বে যেতে চায়, জনগণের মাধ্যমে, ভোটের মাধ্যমে আসতে হবে। ভোট ছাড়া অতীতের মতো বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই। কোনোভাবেই নাশকতা, দেশের মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি করার অপচেষ্টা করলে নিশ্চয়ই সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করবে।
গতকাল রবিবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া গ্রামে ইসলামপুর কামিল মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন শেষে উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুচিয়ামোড়া গ্রামের ইসলামপুর কামিল মাদ্রাসার নবনির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী।