এসএসসির ফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কাছে এই ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এরপর প্রধানমন্ত্রী ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন।

শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে ফলাফল।

শিক্ষা বোর্ডের তথ্য মতে, www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

৯টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছর ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়।