মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ। এই বোর্ডে এ বছর জিপিএ- ৫ পেয়েছে ১৯ হাজার ৯৯৮ জন শিক্ষার্থী।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়াারম্যান প্রফেসর মো. জামাল নাসের এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জিপিএ -৫ প্রাপ্তদের মধ্যে মেয়ে শিক্ষার্থী ১২ হাজার ১২১ জন। আর ছেলে শিক্ষার্থী ৭ হাজার ৮৭৭ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এই শিক্ষা বোর্ডে ছেলে শিক্ষার্থী পাস করেছেন ৭৩ হাজার ৯৯৩ জন। মেয়ে শিক্ষার্থী পাস করেছেন ৯৬ লাখ ৪৮১ জন। মোট পাস করছে ১ লাখ ৭০ হাজার ৪৮৪ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১ লাখ ৮৯ হাজার ৬৭৯ জন শিক্ষার্থী।
গতবার কুমিল্লা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৪ হাজার ২৪৫ জন।