জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেছেন, ‘পক্ষ নেই কোনো। পক্ষ একটিইসেটি জাতীয় পার্টি, যার চেয়ারম্যান জি এম কাদের। আর বিরোধীদলীয় নেত্রী তিনি (রওশন এরশাদ)। তিনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, তাকে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি। আমরা তাকে বিরোধীদলীয় নেত্রী বানিয়েছি। যে সংকটটি হয়েছে তা জাতীয় পার্টির না, সংকটটি তাদের। তারা সম্পর্কে আপন দেবর-ভাবি। পারিবারিকভাবে বসলে সমস্যা মিটে যাবে।’
গতকাল সোমবার বিকেলে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন তিনি। সম্মেলনের আগে দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। সাধারণ সম্পদক আশরাফুজ্জামান আশুর সঞ্চালনায় বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপাসহ দলটির কেন্দ্রীয় স্থানীয় নেতারা।
সম্মেলন শেষে শেখ আজহার হোসেনকে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি ও আশরাফুজ্জামান আশুকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করেন মহাসচিব চুন্নু।