বিএনপি নেতার বাসায় হামলার অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীমের বাসায় পুলিশি হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের নেতৃবৃন্দ। 

ইউনিটের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হাসান রাসেলের নেতৃত্বে কলাবাগান এবং নিউমার্কেট থানা ছাত্রদলের নেতৃবৃন্দ এতে অংশ নেন। 

মিছিলটি ইস্টার্ন প্লাজার সামনে থেকে শুরু হয়ে হাতিরপুল বাজার হয়ে কাঁটাবন মোড়ে গিয়ে শেষ হয়। 

এ সময় ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল হাসান রাসেল বলেন, অবৈধ হাসিনা সরকারের পেটোয়াবাহিনী ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম ভাইয়ের বাসায় অবৈধভাবে হামলা চালিয়েছে আমরা এ হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি।

এ সময় উপস্থিত ছিলেন রিয়াজুর ইসলাম রাসেল আবু সুফিয়ান, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল; ইয়াসির আরাফাত অনিক, সদস্য সচিব, নিউমার্কেট থানা ছাত্রদল; সাইফুল ইসলাম রায়হান, যুগ্ম আহ্বায়ক, নিউমার্কেট থানা ছাত্রদল; নাসির উদ্দীন রুবেল, যুগ্ম আহ্বায়ক নিউমার্কেট থানা ছাত্রদল; আউয়াল আহমেদ, যুগ্ম আহ্বায়ক নিউমার্কেট থানা ছাত্রদল; সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক, নিউমার্কেট থানা ছাত্রদল; মো. সাব্বির রহমান কবির, যুগ্ম আহ্বায়ক, নিউমার্কেট থানা ছাত্রদল, মো. সুমন, আহ্বায়ক এলিফ্যান্ট রোড ইউনিট ছাত্রদল; মো. ফরহাদ, সদস্য সচিব আইয়ুব আলী ইউনিট ছাত্রদল; মো. পল, ছাত্রনেতা নিউমার্কেট থানা; ওবায়দুল ইসলাম সৈকত, আহ্বায়ক কলাবাগান থানা ছাত্রদল; আহসান হাবিব, যুগ্ম আহবায়ক কলাবাগান থানা ছাত্রদল; রিমি আক্তার, যুগ্ম আহ্বায়ক কলাবাগান থানা ছাত্রদল; হুমায়ুন কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক ১৬ নম্বর ওয়ার্ড, কলাবাগান থানা; মনিরুজ্জামান মনির, ছাত্রনেতা কলাবাগান থানা ছাত্রদল; আয়ান আহম্মেদ শান্ত, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রদল,  কলাবাগান থানা। 

এ ছাড়া ছিলেন ছাত্রনেতা আলমগীর, ইমরান, রুবেল, জুনাইদ, সজীব, নকীব, শামিম, মাসুম, মিহির ও মিলন।