মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা সমিতির নতুন কমিটি

দেশের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে কর্মরত প্রশাসনিক কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ঢাকার ডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহিদুল ইসলামকে সভাপতি এবং চট্টগ্রামের ডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ইউনুছকে মহাসচিব নির্বাচিত করা হয়েছে। গত শনিবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণসভা শেষে এই কমিটি গঠন করা হয়। সভাপতি ও মহাসচিব আলোচনার মাধ্যমে অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা ডিসি কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এস এম জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম এবং ডেমরা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. জামাল হোসেন। বিজ্ঞপ্তি