ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের ফরম সংগ্রহ করে এবং জমা দেওয়ার তারিখ জানানো হয়েছে। সংগঠনটির সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম সুমন, নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম টিটন ও শামস-ই-নোমান এই নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফরম বিতরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।