জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, বোর্ড অব ট্রাস্টির ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধানমন্ত্রী মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন।
মুন আরও জানান, শেখ হাসিনা ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম চালিয়ে নিতে বেশকিছু নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
ট্রাস্টের সদস্য নুর-ই-আলম চৌধুরী লিটন, নজরুল ইসলাম খান এ সময় সভায় উপস্থিত ছিলেন।