খোঁজ মিলল চীনা ধনকুবের জ্যাক মার, সরকারের ‘ভয়ে’ দেশ ছেড়ে জাপানে!

প্রযুক্তি খাতে শুরু হয়েছিল কমিউনিস্ট সরকারের কড়া নজরদারি। আর সেই পরিস্থিতিতে হঠাৎই উধাও হয়ে যান চীনের ধনকুবের জ্যাক মা। এতদিন পর অবশ্য মিলল তার খোঁজ। প্রায় মাস ৬ বাদে খবর মিলল, টোকিওতে বাস করছেন আলিবাবা-র মালিক!

আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা আপাতত জাপানেই থাকছেন। জনপ্রিয় ই-কমার্স সংস্থা আলিবাবা ডট কমের জন্য বিশ্বখ্যাত জ্যাক মা। আলিবাবা-কে চীনের আমাজন বলা হয়। 

তার ফিনটেক জায়ান্ট অ্যান্ট গ্রুপ কোং-এর আইপিও-ও সেই কারণে ভেস্তে যায়। এরপর চীনের বেসরকারি ইন্টারনেট ব্যবসা নিয়ে শুরু হয় তীব্র কড়াকড়ি। এমন পরিস্থিতিতে দেশ থেকেই ‘হাওয়া’ হয়ে যান চীনের অন্যতম ধনী ব্যবসায়ী।

সূত্রের খবর, টোকিওতে তিনি গিঞ্জা এবং মারুনৌচি নামের কিছু জেলায় কয়েকটি বিলাসবহুল ক্লাবে যান। জাপানে নিজের ব্যক্তিগত শেফ এবং নিরাপত্তা কর্মীদেরও সঙ্গে নিয়ে গিয়েছেন তিনি। আপাতত আধুনিক শিল্পকলা সংগ্রহেই মনোনিবেশ করেছেন তিনি।

সূত্র: হিন্দুস্তান টাইমস