বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়ে স্বাধীনতা কাপের ফাইনালে জায়গা করে নিল বসুন্ধরা কিংস।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে বৃহস্পতিবার আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতে নেয় কিংস। তাদের পক্ষে গোল করেন রবসন রবিনিয়ো রাকিব হোসেন ও দরিয়েলতন গোমেজ।
যোগ করা সময়ে পুলিশের পক্ষে ব্যবধান কমানো গোলটি করেন মরিল্লো।
গতকাল আসরের প্রথম সেমিফাইনালে আবাহনী লিমিটেডকে হারায় শেখ রাসেল ক্রীড়াচক্র। ৫ ডিসেম্বর শিরোপার লড়াইয়ে কিংসের মুখোমুখি হবে তারা।
কিংস এর আগে স্বাধীনতা কাপ জিতেছিল একবার। এবার তাদের সামনে দ্বিতীয়বার এই শিরোপা জেতার হাতছানি।