সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ ছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হারকা কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া রাজারহাটে ১৩.৭, বদলগাছীতে ১৪.০, দিনাজপুর ও ডিমলায় ১৪.৫, সৈয়দপুরে ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বাড়তি অংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বাড়তি অংশ বিহার এবং তৎসংগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।