দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর বিশ্বকাপ ফুটবল উপলক্ষে র্যাংগস, ভিসতা, ওয়ালটন ও বসুন্ধরা কিংসের সহায়তায় আয়োজন করেছে চারটি নিয়মিত কুইজ। আর রূপায়ণ সিটি মেগা কুইজের পুরস্কার রূপায়ণ সিটির সৌজন্যে একটি রেডি ফ্ল্যাট।
বসুন্ধরা কিংসের সৌজন্যে বসুন্ধরা কিংসদেশ রূপান্তর প্রতিদিনের কুইজে অংশ নিয়ে প্রতিদিন একজন পাঠক জিতে নিচ্ছেন একটি ট্যাব।
উৎসবমুখর পরিবেশে প্রতিদিনই দৈনিক দেশ রূপান্তর কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিনের কুইজের ড্র। গতকাল বৃহস্পতিবার কুইজের ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে অতিথি ছিলেন দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন। ড্র-আয়োজনে তিনি অজস্র সঠিক উত্তরের মধ্য থেকে কুইজ ১০-এর বিজয়ী ঢাকার তানভীরের নামটি তোলেন। আজ সন্ধ্যায় কুইজ ড্র আয়োজনে তার হাতে বসুন্ধরা কিংসের সৌজন্যে একটি ট্যাব পুরস্কার হিসেবে তুলে দেওয়া হবে।
গতকাল কুইজ ৯-এর বিজয়ী আফরোজা প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার বিশ্বাসই হচ্ছিল না আমি পুরস্কার জিতেছি। ট্যাবটি আমার মেয়েকে দেব, ওর কাজে লাগবে।’
বৃহস্পতিবার দৈনিক দেশ রূপান্তরের হেড অব ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং শিমুল সালাহ্উদ্দিনের উপস্থাপনায় বিজয়ী ও আমন্ত্রিত অতিথি ছাড়াও ছিলেন দেশ রূপান্তরের প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি, ফিচার ইনচার্জ মোহসীনা লাইজু, প্রশাসন বিভাগের ব্যবস্থাপক ইউসুফ কবির ও প্রযোজক লিটু হাসান।
এই আয়োজনের ভিডিও দেখা যাবে দেশ রূপান্তরের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।