গুরুত্বপূর্ণ ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তাতে গ্রুপ শীর্ষে থেকেই উঠে গেছে শেষ ষোলোতে। এই জয়ের আনন্দ ছুঁয়ে গেছে আর্জেন্টাইন ফুটবলারদের পরিবারের মধ্যেও। তিন সন্তানকে নিয়ে মাঠে বসে খেলা দেখেছেন লিওনেল মেসির স্ত্রী অ্যান্তনিলা রোকুজ্জো। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করেছেন। তাতে লিখেছেন,
‘একটি সাদা আর নীলের সংমিশ্রণ।’ অ্যাঞ্জেল ডি মারিয়ার স্ত্রী জর্জেলিনা কার্দোসো সন্তানদের নিয়ে ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিশ্বস্ত ভক্ত, আমরা তোমায় ভালোবাসি বাবা।’
এছাড়া লিসান্দ্রো মার্তিনেজের প্রেমিকা মোরি লুপেজ বেনিতেজ খেলা শেষে ছবি পোস্ট করেছেন ইন্সটাগ্রামে।