‘শান্তিচুক্তির ২৫ বছর পরেও পাহাড়কে অশান্ত করতে তৎপর একটি গোষ্ঠী। সেখানে বেড়েছে জঙ্গি তৎপরতা, দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। তথাকথিত সুশীল সমাজ শান্তিচুক্তি নিয়ে গুজব এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিদেশিদের কাছে সেই দেশবিরোধী অংশ বোঝানোর চেষ্টা করে যে শান্তি চুক্তি করে কোনো লাভ হয়নি।’
পাবর্ত্য শান্তিচুক্তির ২৫ বছর উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘পাহাড়ে সম্প্রীতি’ শীর্ষক সম্প্রীতি বাংলাদেশের আয়োজনে এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এ সময় শান্তি চুক্তি বাস্তবায়নে সরকার এবং সেনাবাহিনীর পাশাপাশি দেশপ্রেমী সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপত্বি করেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়। সংগঠনের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সচিব ও সম্প্রীতি বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ। বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নির্বাহী সদস্য শেখ এনায়েত হোসেন বাবলু, রাজনৈতিক বিশ্লেষক সুভাস সিংহ রায় প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, ‘পাহাড়ি বাঙালি সমস্যা আগের মতো নাই। স্থানীয় জাতি-গোষ্ঠীর নিজেদের মাঝে এখন সমস্যা বেশি। অতীতে সব সামরিক সরকার উলফাসহ সীমান্তে সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছে।’ বিজ্ঞপ্তি