নৌকায় করে সম্মেলনস্থলে আসছে আ. লীগ নেতাকর্মীরা

ময়মনসিংহে প্রায় ছয় বছর পর জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। বহু কাঙ্ক্ষিত এ সম্মেলনকে ঘিরে চাঙ্গা দলটির স্থানীয় নেতাকর্মীরা।

এদিকে ময়মনসিংহ জেলার চরাঞ্চল খ্যাত বোররচর, পরানগঞ্জসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের নেতাকর্মীরা নৌকার বহর নিয়ে সম্মেলনস্থলে আসছে উৎসবের আমেজ নিয়ে। 

নগরীর বহ্মপুত্র নদের তীরে সার্কিট হাউজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 

পরানগঞ্জ ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী রেজাউল করিম বাদল জানান, আমাদের এলাকা থেকে সড়কপথে আসতে অনেক সময় লাগে। নৌকায় করে সহজে যাওয়া যায়, তাই প্রায় শতাধিক নৌকা নিয়ে নেতাকর্মীরা সম্মেলনে এসেছি। 

কোনাবাড়ি চরের আমিনুল হক জানান, আমাদের গ্রাম থেকে গাড়িতে করে অনেক নেতাকর্মী সমাবেশ যোগ দিয়েছে। আমরা দশটি নৌকায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি হাতে নিয়ে ঢাক ঢোল বাজিয়ে সম্মেলনে যোগ দিয়েছে। আমরা খুবই আনন্দিত সম্মেলনে যোগ দিতে পেরে।