বাজারে এল ইয়ামাহার এমটি ১৫ ভার্সন ২.০ বাইক

প্রতি বছর ইয়ামাহা গ্রাহকদের জন্য আধুনিক প্রযুক্তির মোটরসাইকেল বাজারে নিয়ে আসে। তারই ধারাবাহিকতায় এসিআই মটরস নিয়ে এসেছে ইয়ামাহার প্রিমিয়াম নেকেড স্পোর্টস সেগমেন্টের মোটরসাইকেল এমটি ১৫ ভার্সন ২.০ । 

শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীর এসিএই সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়।

অত্যাধুনিক প্রযুক্তির ১৫৫ সিসির এই মোটরসাইকেলটিতে রয়েছে ভি ভি এ প্রযুক্তির  ইঞ্জিন, ইউ এস ডি সাসপেনশন, এল ই ডি টেইল লাইট, ব্লুটুথ কানেকটিভিটি সহ অসাধারণ সব ফিচার। ৪টি ভিন্ন ভিন্ন রং এ পাওয়া যাবে এই বাইকটি। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরস এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও এসিআই মটরস এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। স্বনামধন্য কোম্পানি এসিআই লিমিটডের একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরস যাত্রা শুরু করে।

বর্তমানে সারা দেশে ইয়ামাহার ৯৯ টিরও বেশি ৩এস (সেলস্, সার্ভিস, স্পেয়ার পার্টস) ডিলার পয়েন্ট রয়েছে। এরই মধ্যে এসিআই মটরস বাংলাদেশের বাজারে ২ লাখ মোটরসাইকেল বিক্রি করেছে এবং ১৫০ সিসি সেগমেন্টে ইয়ামাহা শীর্ষস্থানে রয়েছে।