নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। এতে নারীসহ আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। গতকাল শনিবার সকালে চলনবিলের দুর্গম এলাকা বেড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের ৯ জনকে আটক করে।
ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন বলেন, ‘বেড়াবাড়ি গ্রামে দুই গ্রুপের দ্বন্দ্ব দীর্ঘদিন ধরে। আমরা বারবার চেষ্টা করেও সমাধান করতে পারিনি। প্রশাসনের কাছে আবেদন, এলাকায় শান্তি ফেরাতে তারা যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।’
সিংড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা উভয়পক্ষের ৯ জনকে আটক করে থানায় এনেছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’