গুদামে চালের জায়গা হচ্ছে না : পরিকল্পনামন্ত্রী

'মানুষের আয় বাড়ছে। নতুন নতুন মানুষের বাজারে প্রবেশ ঘটছে। মানুষের চাহিদা ও জোগানের মধ্যে একটি গ্যাপ আছে, তবে সেটি বিশ্বের সব দেশেই থাকে।'

আজ রবিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের ২৮ বিজিবির মল্লিকপুর ব্যাটালিয়নে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, 'মাদকদ্রব্য যেসব রুটে আসে সেগুলো চিহ্নিত করা হবে। সব সীমান্তঘেঁষা রাস্তার উন্নয়ন করা হবে। তবে বুঝতে হবে দেশের সম্পদ সীমিত, দেশের উন্নয়নের জন্য সামাজিক শান্তি-শৃঙ্খলা-স্থিতিশীলতা সবচেয়ে বেশি প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'আমনের ভালো ফলনের জন্য নতুন বছর ভালো হবে। গুদামে চালের জায়গা হচ্ছে না। আমরা চাল আমিদানি করতে চাই না। আগামী পাঁচ বছর দেশের উন্নয়নে কী কাজ করতে হবে তা প্রধানমন্ত্রীর মাথায় আছে। বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা করা হয়।'

বিজিবির মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, ২৮ বিজিবির পরিচালক মাহবুবুর রহমান প্রমুখ।