সাকিবের ঘূর্ণিতে ব্যাকফুটে ভারত

লোকেশ রাহুল বাদে ভারতের কোনো ব্যাটারই খুব বেশি সময় উইকেটে স্থায়ী হতে পারছেন না। নিয়মিত বিরতিতে উইকেটে তুলে নিচ্ছে বাংলাদেশ। ঘূর্ণি জাদু দেখাচ্ছেন সাকিব আল হাসান। এরই মধ্যে যিনি ৫ উইকেট পূরণ করেছেন।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে রবিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নামে ভারত। এই প্রতিবেদন লেখার সময় ৩৪.৪ ওভারে ১৫৬ রানে ৮ উইকেট হারিয়েছে দলটি।

১১তম ওভারে জোড়া উইকেট শিকার করা সাকিব ৩৪তম ওভারেও জোড়া শিকার ধরেছেন। মাঝে ৩৩ত ওভারেও উইকেটের দেখা পান।

সাকিবের যাদের উইকেট শিকার করেছেন তারা হলেন- রোহিত শর্মা, বিরাট কোহলি, ওয়াসিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও দিপক চাহার।