চট্টগ্রামের বাঁশখালীর পৌরসভার মিয়ার বাজার এলাকায় পুকুরের পানিতে পড়ে মাহবুবা জান্নাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার সময় বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড মিয়ার বাজার এলাকার এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যাওয়া শিশু মাহবুবা জান্নাত ওই এলাকার জয়নাল আলমের কন্যা। তার পিতা বাঁশখালী সুপার সার্ভিস গাড়ির সহকারী।
পরিবারের সদস্যরা জানান, মাহবুবা জান্নাত বাড়ির পাশে আঙিনায় বাচ্চাদের সঙ্গে খেলনা নিয়ে খেলছে। একপর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে শিশুটিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানান।