ঢাকাসহ বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

রাজধানী ঢাকাসহ বেশ কয়েকটি এলাকায় ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সকাল ৯টা ২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ইউএসজিএস’র ওয়েবসাইটে বলা হয়, ভূমিকম্পের কেন্দ্র ছিল বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে, একেবারে ভারতের কাছাকাছি। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। গভীরতা ছিল ১০ কিলোমিটার।