সংবিধান দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০তম সংবিধান দিবস উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন।

সোমবার (৫ ডিসেম্বর) সকালে তার সরকারি বাসভবন গণভবনে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন।এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।