দেশ রূপান্তর-বসুন্ধরা কিংস প্রতিদিনের কুইজ

কুইজ-১৫ এর পুরস্কার জিতলেন দনিয়ার মীম

‘আমি আগেও একবার পুরস্কার পেয়েছি, আবারও পেলাম এটা আমার জন্য বেশি আনন্দের। পরপর দুটি ট্যাব পেয়ে মনে হচ্ছে খুলেছে আমাদের ভাগ্যের চাকা। দেশ রূপান্তরকে অসংখ্য ধন্যবাদ জানায় এমন সুন্দর আয়োজন করায়। এ ট্যাবটি আমার বোনের পড়াশোনার কাজে লাগবে’। এভাবেই দেশ রূপান্তর বসুন্ধরা কিংস প্রতিদিনের কুইজ জিতে প্রতিক্রিয়া দিলেন জয়ী রাবেয়া। তার হাতে পুরস্কার তুলে দেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রধান জনসংযোগ কর্মকর্তা আব্দুল হামীদ সোহাগ।

দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর বিশ্বকাপ ফুটবল উপলক্ষে র‍্যাংগস, ভিসতা, ওয়ালটন ও বসুন্ধরা কিংসের সহায়তায় আয়োজন করেছে চারটি নিয়মিত কুইজ। আর রূপায়ণ সিটি মেগা কুইজের পুরস্কার রূপায়ণ সিটির সৌজন্যে একটি রেডি ফ্ল্যাট। বসুন্ধরা কিংসের সৌজন্যে বসুন্ধরা কিংস-দেশ রূপান্তর প্রতিদিনের কুইজে অংশ নিয়ে প্রতিদিন একজন পাঠক জিতে নিচ্ছেন একটি ট্যাব। উৎসবমুখর পরিবেশে প্রতিদিনই দৈনিক দেশ রূপান্তর কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিনের কুইজের ড্র।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় দেশ রূপান্তরের হেড অব ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং শিমুল সালাহ্উদ্দিনের উপস্থাপনায় কুইজের ড্র ও পুরস্কার প্রদান আয়োজনে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রধান জনসংযোগ কর্মকর্তা আব্দুল হামীদ সোহাগ এর সাথে উপস্থিত ছিলেন দৈনিক দেশ রূপান্তরের হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মিজানুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক শফিকুল আলম, ম্যানেজার সেলস ওবায়দুর রহমান এবং দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি পাভেল হায়দার চৌধুরী। ড্র আয়োজনে অজস্র সঠিক উত্তরের মধ্য থেকে কুইজ ১৫-এর বিজয়ী দনিয়ার মেয়ে মীমের নামটি তোলেন আব্দুল হামীদ সোহাগ।

বিশ্বকাপ ফুটবল নিয়ে দেশ রূপান্তরের কুইজ আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, বুরোচাগা, ভেরন ও জিকোর কলাম প্রকাশ করছে দেশ রূপান্তর, পেশাদার মানুষদের নিয়ে দারুণভাবে এ পত্রিকা এগিয়ে যাচ্ছে, তা বোঝা যায় কুইজের এই অসামান্য সাড়া দেখে। ব্রাজিল সাপোর্টার এই ব্যাংক কর্মকর্তা বলেন, ব্রাজিল-আর্জেন্টিনা সাপোর্ট করতে পারি আমরা যে কেউ, কিন্তু সাপোর্টের কারণে বন্ধুত্ব আক্রান্ত হয় না, যেমন আর্জেন্টিনা সাপোর্টার মিজানের সাথে আমার সম্পর্ক কিন্তু বহুদিনের এবং পরিক্ষীত।

দেশ রূপান্তরের হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং মিজানুর রহমান এ সময় বলেন, হামীদ ভাই ব্রাজিল হলেও তার ছেলে যে আর্জেন্টিনা তা আমরা জানি, আমি আশা করি মার্কেন্টাইল ব্যাংক ও দেশ রূপান্তরের পারস্পরিক সৌহার্দ্য অটুট থাকবে।

দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি পাভেল হায়দার চৌধুরী বলেন, এই কুইজ আয়োজনের মধ্য দিয়ে দেশ রূপান্তর মাঠের বাইরে জনগণের কাছে নিয়ে গেছে ফুটবলকে, প্রতিদিন দেশ রূপান্তর কার্যালয়ের এই কুইজেও আরেকটি খেলায় হাজারো মানুষ অংশগ্রহণ করছে, জীবনেও আনন্দই বাড়ছে এতে’।

লিটু হাসানের প্রযোজনায় কুইজ ব্যবস্থাপনায় সহযোগিতা করছেন ঐশ্বর্য্য ইকা, এনামুল হক নাঈম, মাসুমা মুসরাত শৈলী ও আহমদ মানিক। পুরো আয়োজনটি দেখা যাবে দৈনিক দেশ রূপান্তরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।