লক্ষ্মীপুরে বাক্প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের মামলায় মাহবুব আলম নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্ছানগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তার বিরুদ্ধে মামলা দায়ের করে ভুক্তভোগী পরিবার।
গ্রেপ্তার মাহবুব আলম কমলনগর উপজেলার চর লরেন্স গ্রামের বাসিন্দা। তিনি নবগঠিত কমলনগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। দীর্ঘ দিন তিনি লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্ছানগর এলাকায় বসবাস করছে।
এজাহার ও পুলিশ জানায়, গত ৪ মাস যাবৎ ভয়ভীতি দেখিয়ে ওই বাক্প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে আসছিল ছাত্রলীগ নেতা মাহবুব আলম । সোমবার (৫ ডিসেম্বর) সকালে (কিশোরীর) ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করার সময় ঘটনাটি ওই কিশোরীর চাচি দেখে ফেলে। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় শিপুল। এ ঘটনায় ওই কিশোরীর চাচি বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় রাতে বাঞ্ছানগর এলাকায় অভিযান চালিয়ে মাহবুব আলমকে গ্রেপ্তার করে পুলিশ।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, এক বাক্প্রতিবন্ধীকে ধর্ষণের মামলায় যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।