মাত্র দুই কার্যদিবসের মধ্যে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১০ লাখ টাকার বীমা দাবির চেক হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর বীমা সুবিধা ভোগী লঙ্কাবাংলা সিকিউরিটিজ এর বিও অ্যাকাউন্ট হোল্ডার আবুল বাসার ভূঁইয়া হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেন। তার ক্লেইম এর সকল কাগজ জমা দেওয়ার মাত্র দুই কার্যদিবসের মধ্যে চার্টার্ড লাইফ তার নমিনি মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়ার হাতে মৃত্যুদাবী বাবদ ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
চেক হস্তান্তর করেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর সিইও এস এম জিয়াউল হক এবং লঙ্কাবাংলা সিকিউরিটিজ এর সিইও অ্যান্ড ডিরেক্টর জনাব খন্দকার সাফ্ফাত রেজা।
এ সময় উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর ডিএমডি মো. এমদাদ উল্লাহ, হেড অব এডিসি এস. এম সাঈদ হোসাইন এবং লঙ্কাবাংলা সিকিউরিটিজ এর হেড অব ডিজিটাল ট্রান্সফরমেশন মো. জাহাঙ্গীর হোসেন, জেনারেল ম্যানেজার অ্যান্ড রিজওনাল চিফ, চট্টগ্রাম মো. আমির হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
চার্টার্ড লাইফ দ্রুততার সঙ্গে তার সকল বীমা গ্রাহককে সকল ধরনের বীমা সুবিধা প্রদানে সব সময় অঙ্গীকারবদ্ধ।