সোনালী লাইফের ২০২২ সালে প্রিমিয়াম সংগ্রহ ৫০০ কোটি টাকা

পাঁচশত কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহের মাইলফলক অতিক্রম করার গৌরবময় সাফল্য অর্জন করেছে নতুন প্রজন্মের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড।

দেশের উদীয়মান জীবন বীমা শিল্প খাতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার, স্বচ্ছতার ও জবাবদিহি পরিপূর্ণভাবে পরিপালনের মধ্য দিয়ে বীমা শিল্পে আমূল পরিবর্তন আনয়নের অঙ্গীকার নিয়ে নিবার ভাবে কাজ করে চলেছে সোনালী লাইফ। যার ফলশ্রুতি তেই প্রতিষ্ঠানটি তার অগ্রযাত্রার এই মাইল ফলক অতিক্রম করতে সক্ষম হয়েছে বলে মনে করেন এ শিল্পের বিশ্লেষকেরা ।

পাঁচ শত কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহের এই অভাবনীয় সাফল্য উদ্যাপন উপলক্ষে সোনালী গতকাল রবি বার ঢাকার প্যান প্যাসিফিক সোনার গা হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথোরিটি চেয়ারম্যান জয়নুল বারী। অনুষ্ঠানে  গেসট অব অনার ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) এর সভাপতি শেখ কবির হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিআরএ এর মেম্বার মইনুল আলম, মো. দলিল উদ্দিন, মো. নজরুল ইসলাম ও কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী লাইফ-এর সিইও মীর রাশেদ বিন আমান।

বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, বিজিএমইএ র সাবেক সভাপতি ও সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস, সোনালী লাইফ এ চেয়ারম্যান, নূর-ই-হাফজা, সোনালী লাইফের পরিচালনা পর্ষদ এর সদস্য বৃন্দ এবং প্রতিষ্ঠান টির সিনিয়র কর্মকর্তা সহ সকলে এ বর্ণাঢ্য সমাবেশে অংশগ্রহণ করেন।

রাশেদ বিন আমান বলেন, সোনালীর ডিজিটালাইজড সেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতার কারণে এবং এ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সঠিক দিক নির্দেশনা ও সর্ব স্তরের কর্মকর্তাসহ সকলের ঐকান্তিক চেষ্টার কারণেই ৫০০ কোটি টাকার উচ্চ লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানের শেষ ভাগে দেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীত আয়োজন এবং ডিনারের মধ্য দিয়ে এ আনন্দ আয়োজনের পরিসমাপ্তি ঘটে।