স্বচ্ছ সবুজ শরীর নিয়ে উরফি বেরিয়ে পড়লেন রাস্তায়

পোশাক পরেননি, তা নয়! শরীরকে সাজাতে কাপড় কিংবা যেকোনো কিছুর কত রকম ব্যবহার আছে, তা গুলে খেয়েছেন উরফি জাভেদ। এবার ধরা দিলেন স্বচ্ছ সবুজ জালে। পা থেকে নাক অবধি সেই জালেই জড়ানো তার শরীর। একই রঙের অন্তর্বাসের ওপর দিয়েই সেই সবুজ জাল। দৃশ্যমান তার গোটা শরীর। তবে অলঙ্কার পরতেও ভোলেননি উরফি। সাজ সম্পূর্ণ করতে গলায় পরেছেন একটি ভারী সোনালি নেকলেস। সেটা অবশ্য জালের বাইরেই রয়েছে। পায়ে ত্বকের রঙের হিল, যার স্ট্র্যাপ জালের মধ্যে, হিলটুকু বাইরে।

উরফির এই নতুন লুকের জন্য অপেক্ষায় ছিলেন সকলেই। বুধবার সন্ধ্যায় এই পোশাকে মুম্বাইয়ের রাস্তায় বেরোতে আলোকচিত্রীরা ছেঁকে ধরেন তাকে। ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। যা দেখে সরব হন নিন্দুকরা। প্রতিক্রিয়া দেখে বোঝা যায়, এই পোশাক খারাপ লেগেছে অধিকাংশের। তাদের দাবি, এর চেয়ে কুৎসিত আগে কখনও দেখায়নি উরফিকে!

তবে মন্তব্যে উরফির আর কী আসে-যায়! তিনি সফল। আলোচনায় থাকাই তার কাজ। পড়াশোনা শেষ করে দিল্লিতে একবার এক ফ্যাশন কোর্সের অংশ হন কয়েক মাস। তাতেই নাকি তার মগজাস্ত্রে এত শান! তবে, ফন্দি ঘুরত আগে থেকেই। যত দিন যাচ্ছে পোশাক-নিরীক্ষায় আরও বেশি মজা পাচ্ছেন প্রাক্তন 'বিগ বস' তারকা।

এরই মধ্যে যোগ দিয়েছেন রিয়্যালিটি শো 'স্প্লিট্‌সভিলা'য়। সেখানে নানা বিতর্কিত মন্তব্য করে বার বার শিরোনামে চলে আসছেন তিনি। কিছু দিন আগেই একটি রাউন্ডে প্রশ্নের উত্তর দেওয়ার সময় বলেছেন, তার সঙ্গে কেউ প্রতারণা করলে তার যৌনাঙ্গ কুচি কুচি করে কেটে নেবেন!