স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় ভার্চুয়ালি এ বৈঠক হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সাদা পোশাকের পুলিশ আটক করেছে বলে দল ও পরিবার জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করা হলো।