পাঞ্জাবি পরতে ভালোবাসে বীর, বুবলীর পোস্ট ভাইরাল

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্টার কিড শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলীর তারকাখ্যাতির সুবাদে ছোট্ট বীরও রীতিমতো তারকা। তাকে ঘিরে সোশাল মিডিয়া ব্যবহারকারীদের আগ্রহের শেষ নেই। প্রায়ই সোশাল মিডিয়া হ্যান্ডেলে ছেলের ছবি পোস্ট করেন বুবলী। আর পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বীরের দুটি ছবি পোস্ট করেন বুবলী। সালোয়ার-কুর্তা পরে হাতে ঘড়ি পরতে ব্যস্ত ছোট্ট বীর।

ছেলের সেই ছবির ক্যাপশনে বুবলী লেখেন, জুমা মুবারক বাবাই। সে সব সময় পাঞ্জাবি-কাবলি পরতে ভালোবাসে। সঙ্গে যুক্ত করেছেন ভালোবাসার কয়েকটি ইমোজি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২০ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শাকিব-বুবলী। ২০২০ সালের ২১ মার্চ তাদের ঘর আলো করে আসে প্রথম সন্তান শেহজাদ খান বীর। এ বছরের ৩০ সেপ্টেম্বর ছেলের ছবি পোস্ট করে সন্তান জন্মের খবর জানান তারা।