সৌদিতে পাকিস্তানি অভিনেত্রী মাহিরার ব্যাগ চুরি

বলিউডের অভিনেতা শাহরুখ খানের নায়িকা ও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের মেজাজ বিগড়ে আছে। সম্প্রতি ব্যাগ চুরি হয়ে গেল নায়িকার।

সৌদি আরবে রেড সি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাওয়ার সময় এই অঘটন ঘটে।

টুইট করে নিজের ক্ষোভ উগরে দেন অভিনেত্রী।

মাহিরা লেখেন, গত তিন দিন হল সৌদি আরবে রয়েছি। আমি পৌঁছেছি। কিন্তু, আমার ব্যাগ হারিয়ে গেছে। যার জন্য দায়ী সৌদি আরবের বিমান সংস্থা। একাধিকবার আমি খোঁজ নিচ্ছি, কোনও সদুত্তর পাচ্ছি না তাদের তরফে। আশা করছি এই টুইটের পর সৌদি আরবের বিমান সংস্থা এই বিষয়ে যোগাযোগ করবেন।’