মুগদা হাসপাতালের পাশে দুই মোটরসাইকেলে আগুন

রাজধানীর কমলাপুরের মুগদা হাসপাতালের পাশে দুটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

আজ শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটে ওই ফুটওভার ব্রিজের নিচে মুগদা হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, দুপুরের দিকে কমলাপুর ব্রিজের নিচে কে বা কারা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ঘটনাটি আমাদের থানা এলাকায় নয়। সবুজবাগ থানা এলাকায় মোটরসাইকেলে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

সবুজবাগ থানার ওসি (অপারেশন) আসগর আলী বলেন, মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাটি মুগদা হাসপাতালের সামনে ঘটেছে। এটি মুগদা থানার মধ্যে।