দেশ রূপান্তরে সহসম্পাদক পদে চাকরির সুযোগ

দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরে অনলাইন বিভাগের জন্য শিক্ষানবিশ সহসম্পাদক ও সহসম্পাদক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ই-মেইলে সিভি পাঠাতে পারবেন। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৫ ডিসেম্বর ২০২২।

পদসংখ্যা: ৪টি

আবেদনের যোগ্যতা: কমপক্ষে স্নাতক, অনুবাদে পারদর্শী, পদ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা, বাংলা বানান সম্পর্কে সম্যক ধারণা, নির্দিষ্ট সময়ে কাজ সম্পন্ন করার মানসিকতা, যোগাযোগ দক্ষতা, পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করার সক্ষমতা।

বেতন ও সুযোগ সুবিধা: বেতন আলোচনা সাপেক্ষে, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

সিভি পাঠানোর ঠিকানা: hr-admin@deshrupantor.com