দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর বিশ্বকাপ ফুটবল উপলক্ষে র্যাংগস, ভিসতা, ওয়ালটন ও বসুন্ধরা কিংসের সহায়তায় আয়োজন করেছে চারটি নিয়মিত কুইজ। আর রূপায়ণ সিটি মেগা কুইজের পুরস্কার রূপায়ণ সিটির সৌজন্যে একটি রেডি ফ্ল্যাট। বসুন্ধরা কিংসের সৌজন্যে দেশ রূপান্তর-বসুন্ধরা কিংস প্রতিদিনের কুইজে অংশ নিয়ে প্রতিদিন একজন পাঠক জিতে নিচ্ছেন একটি ট্যাব। উৎসবমুখর পরিবেশে প্রতিদিনই দেশ রূপান্তর কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিনের কুইজের ড্র।
আজ শনিবার (১০ ডিসেম্বর) ১৯তম কুইজের ড্র এর আয়োজনে দেশ রূপান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ হাবিবুর রহমান পলাশের উপস্থাপনায় অতিথি ছিলেন জেডএম ইন্টারন্যাশনালের সিইও জাকির উদ্দিন আহমেদ এবং দৈনিক দেশ রূপান্তরের ফটো এডিটর সাহাদাত পারভেজ, রিপোর্টার সানমুন আহমেদ ও অনলাইন ইনচার্জ আনিসুর রহমান বুলবুল।
আয়োজনে অতিথিরা মেতে ওঠেন বিশ্বকাপ নিয়ে মজার আলোচনায়, নিজ নিজ দল প্রত্যেকেই উচ্ছ্বাস ও প্রত্যয় ব্যক্ত করেন।
জেডএম ইন্টারন্যাশনালের সিইও জাকির উদ্দিন আহমেদ বলেন, আমার প্রিয় দল আর্জেন্টিনা এখনো মাঠে আছে। ছোটবেলা থেকেই আমরা ব্রাজিল-আর্জেন্টিনা এই দুটি দল নিয়েই পারাপারি, বিভিন্ন পোস্টার তৈরি, ব্যানার তৈরি করে আসছি। ওই আনন্দটা এখন হয়তো ফিজিক্যালি প্রকাশ করতে পারি না। তবে মনের ভেতর সেই আনন্দটা রয়ে গেছে।
সাহাদাত পারভেজ বলেন, কাতার বিশ্বকাপ বিশ্বের প্রত্যেকটি মানুষের কাছে একটা ভাইব্রেশান তৈরি করেছে। সেটা তাদের খেলার মুহূর্তগুলো তাদের ছবিতে-ভিডিওতে দেখতে পাচ্ছি। আর প্রত্যেক চার বছরের জন্য মানুষ অপেক্ষা করে একটা ফুটবল বিশ্বকাপের জন্য। কাল সারা রাত জেগে আমাদের বাসায় খেলা দেখেছি।
সানমুন আহমেদ তার প্রিয় দল প্রসঙ্গে বলেন, আমার প্রিয় দল ব্রাজিল নেই। ব্রাজিল পারেনি সমস্যা নেই। আমরা আবার নেব।
এরপর ড্র আয়োজনে অজস্র সঠিক উত্তরের মধ্যে থেকে কুইজ ১৯ এর বিজয়ী গুলশানের মো. ইসহাকের নামটি তোলেন অতিথিরা। আগামীকাল রবিবার সন্ধ্যায় কুইজের ড্র আয়োজনে তার হাতে বসুন্ধরা কিংসের সৌজন্যে ট্যাব তুলে দেওয়া হবে।
দেশ রূপান্তরের হেড অফ ইভেন্টস অ্যান্ড ব্র্যান্ডিং শিমুল সালাহ্উদ্দিন পুরো কুইজ আয়োজনটি সমন্বয় করেন। প্রতিদিনের কুইজ ব্যবস্থাপনার এই আয়োজনে সহযোগিতা করেছেন দেশ রূপান্তরের প্রদায়ক ঐশ্বর্য্য ইকা, এনামুল হক নাঈম, মাসুমা মুসরাত শৈলী ও আহমদ মানিক। লিটু হাসানের প্রযোজনায় আয়োজনটি দেখা যাবে দেশ রূপান্তরের ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।