নোয়াখালীর সুবর্নচরের হতদরিদ্রদের বাড়ি উপহার দিচ্ছে পিএইচপি

হতদরিদ্রদের বাড়ি উপহার দিচ্ছে দেশের অন্যতম শিল্পগ্রুপ পিএইচপি। দুই কক্ষ, রান্নাঘর, বাথরুম ও বারান্দাসহ ৬০০ বর্গফুট আয়তনের ১৬টি বাড়ি উপহার পাচ্ছে নোয়াখালীর সুবর্নচরের বাসিন্দারা। আগামীকাল রবিবার পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান এসব বাড়ি হস্তান্তর করবেন।

এসব বাড়ি নির্মাণ প্রসঙ্গে পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন দেশ রুপান্তরকে বলেন, 'সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ভূমিহীনদের বাড়ি দেওয়া হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারি শিল্প উদ্যোক্তারাও এগিয়ে গেলে দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হবে এবং দেশের জন্য অনেক বড় কাজ হবে।'

পিএইচপি গ্রুপের পক্ষ থেকে জানা যায়, দক্ষিণ কোরিয়ার বিখ্যাত শিল্পপ্রতিষ্ঠান পসকো ইন্টারন্যাশনালের কারিগরি সহায়তায় এসব বাড়ি নির্মিত হচ্ছে। স্থানীয় এনজিও 'এনঅরডিএম'-এর মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর তালিকা করে তাদের মধ্যে এসব ঘর হস্তান্তর করা হচ্ছে। এখন ৫টি পরিবারকে বাড়ি হস্তান্তরের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে আরো ১১টি পরিবারকে দেওয়া হবে।