Back to square one
(কোনো কাজের) শুরুতে ফিরে যাওয়া, শুরু থেকে শুরু করা, পূর্বাবস্থায় ফিরে যাওয়া
Examples
a. I failed at calculus, so I guess it’s back to square one.
আমি ক্যালকুলাসে অকৃতকার্য হয়েছি, সুতরাং মনে হয় আবার শুরু থেকে শুরু করতে হবে।
b. Having tried to solve the problem for quite some time, we were back to square one when none of our solutions worked.
সমস্যাটি বেশ কিছু সময় ধরে সমাধানের চেষ্টা করার পর যখন কোনো সমাধানই কাজ করল না তখন আমরা আবার ফিরে গেলাম যেখান থেকে শুরু করেছিলাম।
c. The local authorities had repaired the roads a few month ago, but heavy rains damaged them again, so we are back to square one.
স্থানীয় প্রশাসন রাস্তাগুলো কয়েক মাস আগেই মেরামত করেছে, কিন্তু বৃষ্টির ভারী বর্ষণে সেগুলো আবার নষ্ট হয়েছে, ফলে আমরা আবার যেখানে ছিলাম সেখানেই ফিরে গেছি।
d. If they do not accept our proposal, we will be back to square one
তারা যদি আমাদের প্রস্তাব মেনে না নেয় তাহলে আমরা যেখানে ছিলাম সেখানেই ফিরে যাব।
A Penny for your thoughts
তুমি কী নিয়ে ভাবছো, তুমি কী ভাবছো (আমাকে জানাও)
Examples
a. Steffany, you look very pleased today. A penny for your thought?
স্টেফানি, তোমাকে আজ খুশি খুশি লাগছে। তুমি কী নিয়ে ভাবছো?
b. You have been quiet for a while, a penny for your thoughts
তুমি বেশ কিছু সময় চুপচাপ রয়েছো, মনে মনে কী ভাবছো (আমাকে বলো)।
c. For several minutes they sat in silence, finally she said ÔA penny for your thoughts, Maya.Õ
কয়েক মিনিট তারা চুপচাপ বসে ছিল, সবশেষে সে বলল, ‘তুমি কী ভাবছো, মায়া।’
d. Hey Cathie, so this is our new teacher, do you know about him, penny for your thoughts.
এই ক্যাথি, ইনিই তাহলে আমাদের নতুন শিক্ষক, তুমি কি তার সম্পর্কে জানো, তুমি কী ভাবছো (আমাকে জানাও)।