কক্সবাজারের টেকনাফে মাদক কেনার জন্য এসে স্থানীয় মাদক কারবারিদের হাতুড়ি পেটায় হুমায়ুন রশিদ নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত হুমায়ুন রশিদ লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পালবাড়ির হাসিবুর রহমানের ছেলে। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় নিহতের সঙ্গে থাকা জহিরুল ইসলাম নামে আরেক যুবক আহত হয়।
আহত জহিরুল ইসলাম জানান, তাদের বাড়ি একই এলাকায় এবং দুজনের পরিচয় হয় কারাগারে। জামিনে বের হয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ করে কক্সবাজার বেড়াতে আসেন। সেখান থেকে হুমায়ুনের সঙ্গে টেকনাফের স্থানীয় ফয়সাল, রাসেল ও ইবরাহীমদের বাড়িতে আসেন। পরে জানতে পারেন তাদের সঙ্গে জহিরুলের মাদকের লেনদেন আছে। পরে তারা লোহার রড, হাতুড়ি দিয়ে তাদের পেটায়।