অনুষ্ঠানে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে পাড়াপাড়ি

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে র‌্যাংগস, ভিসতা, ওয়ালটন ও বসুন্ধরা কিংসের সহায়তায় দেশ রূপান্তর আয়োজন করেছে চারটি নিয়মিত কুইজ। আর রূপায়ণ সিটি মেগা কুইজের পুরস্কার রূপায়ণ সিটির সৌজন্যে একটি রেডি ফ্ল্যাট। এর মধ্যে বসুন্ধরা কিংসের সৌজন্যে দেশ রূপান্তর-বসুন্ধরা কিংস প্রতিদিনের কুইজে অংশ নিয়ে একজন পাঠক জিতে নিচ্ছেন একটি ট্যাব।

গতকাল শনিবার উৎসবমুখর পরিবেশে ১৯তম কুইজের ড্র হয়। এতে অতিথি ছিলেন জেড এম ইন্টারন্যাশনালের সিইও জাকির উদ্দিন আহমেদ এবং দেশ রূপান্তরের ফটো এডিটর সাহাদাত পারভেজ, রিপোর্টার সানমুন আহমেদ ও অনলাইন ইনচার্জ আনিসুর রহমান বুলবুল। অনুষ্ঠান উপস্থাপন করেন মাল্টিমিডিয়া ইনচার্জ হাবিবুর রহমান পলাশ। জেড এম ইন্টারন্যাশনালের সিইও জাকির উদ্দিন আহমেদ বলেন, ‘আমার প্রিয় দল আর্জেন্টিনা এখনো মাঠে আছে। ছোটবেলা থেকেই আমরা ব্রাজিল-আর্জেন্টিনা এই দুটি দল নিয়েই পাড়াপাড়ি, বিভিন্ন পোস্টার ও ব্যানার তৈরি করে আসছি। ওই আনন্দটা এখন হয়তো ফিজিক্যালি প্রকাশ করতে পারি না। তবে মনের ভেতর সেই আনন্দটা রয়ে গেছে।’ সাহাদাত পারভেজ বলেন, ‘কাতার বিশ্বকাপ বিশ্বের প্রত্যেক মানুষের কাছে একটা ভাইব্রেশন তৈরি করেছে। সেটা খেলার মুহূর্তগুলো তাদের ছবিতে-ভিডিওতে দেখতে পাচ্ছি। আর প্রতি চার বছরের জন্য মানুষ অপেক্ষা করে একটা ফুটবল বিশ্বকাপের জন্য। কাল সারা রাত জেগে বাসায় খেলা দেখেছি।’ সানমুন আহমেদ বলেন, ‘আমার প্রিয় দল ব্রাজিল এখন আর বিশ্বকাপে নেই। ব্রাজিল পারেনি সমস্যা নেই। আমরা আবার বিশ্বকাপ নেব।’ এরপর ড্র আয়োজনে অজস্র সঠিক উত্তরের মধ্য থেকে কুইজ ১৯-এর বিজয়ী গুলশানের মো. ইসহাকের নামটি তোলেন অতিথিরা। আজ রবিবার সন্ধ্যায় কুইজের ড্র আয়োজনে তার হাতে বসুন্ধরা কিংসের সৌজন্যে ট্যাব তুলে দেওয়া হবে।

কুইজ অনুষ্ঠানটি দেখা যাবে দেশ রূপান্তরের ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।