স্বাধীনতা কাপে রানার্স আপ হওয়ায় শেখ রাসেল ক্রীড়া চক্রের খেলোয়াড়দের ১০ লাখ টাকা পুরস্কার দিয়েছেন ক্লাবের চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।
গতকাল শনিবার সকালে বসুন্ধরা আবাসিক এলাকায় তার নিজ বাসভবনে দলের কৃতী খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভিনন্দন ও সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সায়েম সোবহান আনভীর বলেন, ‘সবাইকে অভিনন্দন, আপনারা ভালো খেলেছেন। দুইবার রানার্স-আপ হয়েছেন।’
এ ছাড়া তিনি আগামীতে চ্যাম্পিয়ন হওয়ার প্রস্তুতি নিতে খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শেখ রাসেল ক্রীড়া চক্রের ভাইস চেয়ারম্যান নঈম নিজাম, ইমদাদুল হক মিলন, পরিচালক (অর্থ) মো. ফখরুদ্দীন, বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান, শেখ রাসেল ক্রীড়া চক্রের অধিনায়ক জামাল ভূঁইয়া। অনুষ্ঠানে ক্লাবের সকল পরিচালক, কর্মকর্তা, স্থায়ী সদস্য, খেলোয়াড় ও কোচিং স্টাফ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি