ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের আয়োজনে "অর্থনৈতিক উন্নয়নে প্রকৃতির ভূমিকা" বিষয়ে লেকচার দেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক, বিখ্যাত অর্থনীতিবিদ স্যার পার্থ দাশগুপ্ত।
দারিদ্র্য ও পুষ্টির অর্থনীতি, পরিবেশগত অর্থনীতি, অর্থনৈতিক পরিমাপ এবং জ্ঞান ভিত্তিক অর্থনীতির ওপর পার্থ দাশ গুপ্তের কাজ বিশ্বব্যাপী স্বীকৃতি এবং আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা পেয়েছে।
স্যার পার্থ দাশ গুপ্ত তাঁর বক্তৃতায় প্রকৃতি এবং বৈশ্বিক উৎপাদনের মধ্যে ভারসাম্য বজায় রাখার গুরুত্ব এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্রের (ইকো-সিস্টেমের) রক্ষণাবেক্ষণ করা কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন। একই সঙ্গে অর্থনৈতিক উৎপাদনের মূল্য নির্ধারণে প্রকৃতির ক্ষয়িষ্ণুতার মূল্যও যোগ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস ফ্যাকাল্টি’র ডিন, প্রফেসর ডক্টর এ কে এনামুল হক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একাডেমিক উপদেষ্টা, প্রফেসর ড. সৈয়দ ফরহাত আনোয়ার, একাডেমিক উপদেষ্টা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রফেসর ও উপদেষ্টা ড. আবুল এইচ এম জি আজম, পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) এর নির্বাহী পরিচালক, ড. আহসান এইচ. মনসুর, এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি’র) গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম।