নাসিকে প্যানেল মেয়র হলেন তিন কাউন্সিলর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের প্রায় ১১ মাস পর প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগর ভবনে মেয়র সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনে তিনজন কাউন্সিলরকে প্যানেল মেয়র নির্বাচিত করা হয়। প্যানেল মেয়র-১ পদে নির্বাচিত হয়েছেন ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল করিম বাবু। এছাড়া প্যানেল মেয়র-২ পদে ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল ও প্যানেল মেয়র-৩ পদে নির্বাচিত হয়েছেন সংরক্ষিত (১৩, ১৪ ও ১৫ ওয়ার্ড) নারী কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি।