মনামীর শরীরে সকালের নরম রোদ, স্বল্পবসনে দুলছেন দোলনায়

দোলনায় দুলছেন মনামী ঘোষ। পরনে ট্যাঙ্ক টপ, জিনসের হট প্যান্ট। বক্ষবিভাজিকায় আরামে ঘুমোচ্ছে তার কালো হারের লকেট। ক্যামেরা অন রেখেছেন অভিনেত্রী। দোলার তালে তালে দৃশ্যমান পেছনের আবহ। কোনো এক পাহাড়ি উপত্যকায় বেড়াতে গেছেন তিনি। বসার জায়গায় আরও বহু পর্যটককে আবছা দেখা যাচ্ছে।

বাংলায় শীতকাল বলে হঠাৎ চমক লাগতে পারে মনামীর পোশাকে। তবে এ দেশে তোলা নয় ভিডিওটি। দৃশ্যমান প্রকৃতি এবং মানুষের ঝলক বলে দিচ্ছে, অন্য কোনো দেশে গ্রীষ্ম উপভোগ করছেন অভিনেত্রী। স্বল্প আবরণেই কাজ চলে যাচ্ছে। তার ত্বকের ওপর পিছলে যাচ্ছে সকালের নরম রোদ।

রোদ পোহাতে পোহাতে গাইছেন মনামী। খুব পরিচিত গান। ইমরান হাশমি এবং উদিতা গোস্বামী অভিনীত 'জেহের' (২০০৫) ছবির সেই গান একসময় লোকের মুখে মুখে ঘুরত। হলফ করে বলা যায় সেই গানের দৃশ্যও অবিকল মনে রেখেছেন দর্শক। ইমরান দেয়ালে ঠেসে ধরে চুমু খেয়ে চলেছেন উদিতাকে। তার পর সরে গেলেন, যেন রাগ করেছেন। উদিতা পেছন পেছন এসে নায়কের মান ভাঙাতে ব্যস্ত।

হঠাৎ সেই 'আগর তুম মিল যাও' মনামীর ঠোঁটে। দোলনায় দুলতে দুলতে সেই গানের সঙ্গেই ঠোঁট মেলাচ্ছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেই ভিডিও। সঙ্গে বুদ্ধিদীপ্ত ক্যাপশন। লিখেছেন, 'যখন আপনি শুনছেন এক জিনিস আর চোখে ভাসছে আর এক দৃশ্য... ব্যবহার করুন নিজের মস্তিস্ক।'

ভিডিও দেখে নানা প্রতিক্রিয়া সোশাল মিডিয়া ব্যবহারকারীদের। কেউ স্বল্পবসনে মনামীকে দেখে মন্তব্য করলেন, 'মনে হচ্ছে অভাবী, কাপড় কেনার টাকা নেই।' আবার কেউ কেউ ৪০ বছরের অভিনেত্রীর রূপটানহীন জৌলুসেই মোহিত।

উত্তেজক গানে অনুরাগীদের নস্টালজিক করে ভালোবাসায় ভাসালেন অভিনেত্রী। অনুরাগীরা মুগ্ধ তাদের 'টাপাটিনি গার্ল'য়ে।