রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
এ সময় তাদের হেফাজত থেকে ১৪০৫ পিস ইয়াবা, ৪১ গ্রাম হেরোইন, ২৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা এবং ৭টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।
সংশ্লিষ্ট বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।