অনুশীলন থেকে হাসপাতালে সাকিব

মাঠে এলেন সবার আগে। কিন্তু ব্যাটিং-বোলিং করতে দেখা গেল না সাকিব আল হাসানকে। বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরীকে সঙ্গে নিয়ে চলে গেলেন হাসপাতালে।

সাকিবের পিঠে চোট রয়েছে। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই চোট পান তিনি। এই ব্যথার কারণে গতকালও দলের সঙ্গে থাকলেও অনুশীলন করতে পারেননি। ব্যথা না কমাতেই মঙ্গলবার স্ক্যান করার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়েছে সাকিবকে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।