'জনসংখ্যা বাড়াতে চান না' বলেও সুখবর দিলেন রামচরণ

বিবাহিত জীবনে ১০ বছর পার করেছেন দক্ষিণী তারকা রামচরণ আর উপাসনা। তবে একটা প্রশ্ন তাদের বার বার শুনতে হয়েছে- কবে সন্তানের বাবা-মা হবেন তারা? সেই সময় সকলের কৌতূহল নিরসন করতে অভিনেতার স্ত্রী জানিয়েছিলেন, যেভাবে জনসংখ্যা বাড়ছে, সন্তান নেওয়ার কোনো পরিকল্পনা নেই তাদের। কিন্তু এই ঘটনার মাস ছয়েক কাটতে না কাটতে এলো সুখবর। খুব শিগগিরই বাবা-মা হতে চলেছেন রামচরণ-উপাসনা।

সোমবার অভিনেতার বাবা চিরঞ্জীবী এই সুখবর শেয়ার করেন সবার সাথে। তিনি টুইটারে লেখেন, 'আমি এটা জানাতে পেরে আনন্দিত। স্রষ্টার আশীর্বাদে রামচরণ ও তার স্ত্রী উপাসনা তাদের প্রথম সন্তানের অপেক্ষা করছে। ভালোবাসা ও কতৃজ্ঞতা পরিবারের তরফ থেকে।'

বাবা চিরঞ্জীবীর লেখা পোস্টটি শেয়ার করেন রামচরণ। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এই খবর। তাদের অনুরাগীরা খুশি। তারা লেখেন, 'শুভেচ্ছা আন্না।' কেউ লেখেন, 'খুব শিগগিরই আরও এক তারকা ভূমিষ্ঠ হতে চলেছে।' ১০ জুন বিয়ের দশম জন্মদিন উদযাপন করতে স্ত্রী উপসানকে নিয়ে বিদেশে যান অভিনেতা। বিশেষ দিনটিতে উপাসনাকে নিয়ে কোথায় গিয়েছিলেন, তা জানাননি তিনি।

'আরআরআর' ছবির সাফল্য রামচরণকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। এই মুহূর্তে একটি পিরিয়ড ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেতা। সূত্র : এনডিটিভি