উরফির বিরুদ্ধে 'গুরুতর' অভিযোগ থানায়

প্রকাশ্য রাস্তায় 'বেআইনি' এবং 'অশ্লীল' আচরণ! মুম্বাইয়ের আন্ধেরি থানায় অভিযোগ জমা পড়ল উরফি জাভেদের বিরুদ্ধে। অভিযোগ জানিয়েছেন আলি খশিফ খান দেশমুখ নামের এক আইনজীবী।

পুলিশ জানায়, দিন দুয়েক আগেই জমা পড়ে অভিযোগ। তবে বিশেষ কোন আইন ভঙ্গ করেছেন মডেল-তারকা, তা স্পষ্ট ছিল না অভিযোগপত্রে। উরফির নিত্যনতুন ফ্যাশনই অনেকের চোখে 'বেআইনি' কিংবা 'অশোভন' ঠেকতে পারে বলে অনুমান পুলিশের। নির্দিষ্ট ঘটনার ভিত্তি বা প্রমাণ না থাকায় তারা এখনও অবধি কোনো ব্যবস্থা নেননি।

দিন দুয়েক আগেই মুম্বাই বিমানবন্দরে শাড়ি পরে এসেছিলেন উরফি। হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছিল আঁচল। সেই সামলাতে রীতিমতো যুদ্ধ করতে দেখা গেছে তাকে। শনিবারের ভাইরাল ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই হয়তো অশ্লীলতার দায়ে অভিযোগ জমা পড়ে উরফির নামে। কী ঘটেছিল সে দিন?

দেখা যায়, কমলা আর গোলাপি রঙের ফিনফিনে শাড়িতে গাড়ি থেকে নামলেন উরফি। শাড়ির রং যেন ত্বকেরই মতো। সঙ্গে একফালি ব্লাউজ, যেটিকে অন্তর্বাস বললেই হয়। হাওয়ার দমকে সেটি সামলাতে হিমশিম খাচ্ছিলেন উরফি। বিমানবন্দর চত্বরে তাকে দেখতে লোকের ঢল নামে। উরফিও ছিলেন উৎসবের মেজাজে।

তার হাতভর্তি পিজ্জার বাক্স। আশপাশে যত আলোকচিত্রী ছিলেন সবার মধ্যে বিলিয়ে দিচ্ছিলেন সেগুলো। এরই মধ্যে শাড়ি তার শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে বার বার, কোনোমতে ধরে আবার যথাস্থানে ফিরিয়ে আনছেন উরফি। সেই শাড়ি-যুদ্ধের ভিডিও ভাইরাল হয়েছিল সোশাল মিডিয়ায়।

সাইকেলের চেন গায়ে পরে শেষ দেখা গিয়েছিল তাকে দিন দুই আগে। তার পরই ত্বকের রঙের শাড়িতে ঘুরে বেড়ালেন মডেল-অভিনেত্রী। বিমানবন্দরে এলেন অনেক দিন পরে। সে নিয়ে ঠাট্টা-ইয়ার্কি চলছেই। যাতে আরও একটু ইন্ধন যুগিয়ে উরফি লিখেছিলেন, 'ফ্লাইট মিস করলেও মেক আপ যেন ঠিকঠাক থাকে।' সূত্র : পিঙ্কভিলা