মুন্সীগঞ্জে মেঘনা সেতুর নিচে এক ব্যক্তির লাশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা সেতুর নিচে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জেলার গজারিয়া উপজেলার তেতৈতলা গ্রামের সেতুর গাইডওয়ালের নিচে থেকে ওই লাশ উদ্ধার করে।

এ সময় লাশের পাশ থেকে বিষের বোতল পাওয়া গেছে।

গজারিয়া থানার এসআই সেকান্দার হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থানীয় সেতুর গাইডওয়ালের নিচে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অনুমান ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।