বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকীর লগ্নে মহান বিজয় দিবস কুচকাওয়াজ-২০২২ আয়োজনে স্পনসর হিসেবে আয়োজক বাংলাদেশ সেনাবাহিনীকে ৭৫ লক্ষ টাকা প্রদান করেছেন সোনালী ব্যাংক লিমিটেড।
ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিমের কাছ থেকে স্পনসর হিসেবে ৭৫ লক্ষ টাকার স্পনসরশিপ চেক গ্রহণ করেন জাতীয় বিজয় দিবস প্যারেড আহ্বায়ক কমিটির পক্ষে লেঃ কর্নেল মোঃ শরিয়ত উল্লাহ।
এ সময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সুভাষ চন্দ্র দাস, কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।