বিএনপিকে চূড়ান্তভাবে বর্জনের সময় এসেছে: ইনু

বিএনপিকে চূড়ান্তভাবে বর্জনের সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সংসদ সদস্য হাসানুল হক ইনু।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, বিজয়ের মাসে বিএনপির ১০ দফা দাবি লজ্জার ঘটনা। জিয়াউর রহমান যেভাবে রাজাকার ও খুনিদের পুনর্বাসন করেছিলেন, ঠিক একইভাবে বিএনপি রাজাকার ও খুনিদের মুক্তির দাবি জানিয়েছে। সুতরাং বিএনপিকে চূড়ান্তভাবে বর্জনের সময় এসেছে।

এর আগে সকাল ৭টায় প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময়ে বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে স্বর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন শুরু করে।