দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মধ্যে কোভিড সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার (১৪ ডিসেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭০০টি নমুনা পরীক্ষা করে এই ২১ জন নতুন রোগী শনাক্ত হয়। এক দিনে শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ৭৮ শতাংশে। আগের দিন এই হার ০ দশমিক ৬৯ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ৮৬৬ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা আগের মতই ২৯ হাজার ৪৩৭ জন রয়েছে। ২৪ ঘণ্টায় ৩৭ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৬ হাজার ৫৫৬ জন।
শনাক্ত নতুন রোগীদের মধ্যে ১৯ জন ঢাকার বাসিন্দা। এছাড়া রাজশাহী জেলায় দুজন নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশের বাকি ৬২ জেলায় নতুন করে কারও কোভিড শনাক্ত হয়নি।